CBSE Class 12 Bengali Set 4 - (5) Question Paper 2026 is available for download here. CBSE conducted the Class 12 Bengali examination on March 6, 2026, from 10:30 AM to 1:30 PM. The Bengali paper is of 80 marks and the time allowed is 3 hours. The paper is of Set 4 and carries the Q.P. code 5. The question paper was handed out at 10:15 AM, and the first 15 minutes were given for reading it.
The paper has 17 questions in two parts: Part A has objective type (MCQ) questions for 25 marks and Part B is the descriptive paper for 55 marks.
CBSE Class 12 Bengali Set 4 - (5) Question Paper 2026 with Solution PDF
| CBSE Official PDF | CD PDF | CD PDF with Solutions |
|---|---|---|
| Download official PDF 2.43 MB | Download Collegedunia PDF 0.31 MB | – |
CBSE Class 12 Bengali 2026 Set 4 (5) Questions with Solutions
Comprehension:
নীচের গদ্যাংশ দুটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলির সঠিক উত্তরটি বেছে লেখো : (MCQ)
এখনও সন্ধ্যা নামতে কিছুটা দেরি । পশ্চিমগামী সূর্য বৈশাখী আকাশে দিনভর খেলেছে। একটা অজানা গন্ধ চারদিকে অয়েল পেইন্টিং-এর মতো করে যেন স্প্রে করে দিয়েছে বনবিবি । সেই গন্ধ সোঁদা । সেই গন্ধ আতঙ্কের । দাঁড়িয়ে গেল নৌকা চালক । একটা বড় টুকরিতে হাত বদল হল কাঁকড়ার ঝাঁক । নুন দিয়ে সেগুলি নিস্তেজ করা হয়েছে । আর তারপরই ঝুপঝাপ বৈঠা মারতে মারতে দ্রুত পাশ কাটিয়ে এগোল নৌকা । আসলে যেখানে বাঘের ভয় সেখানেই তো সন্ধ্যা হয় । সামনে মোহনা । বঙ্গোপসাগরের সঙ্গে সুন্দরবনের এই নদীর মিলনক্ষেত্র । রয়েল বেঙ্গল টাইগারের মোকাবিলায় দুজন রাইফেলধারী কি যথেষ্ট, কে জানে ! ওই রাইফেলের গুলিতে বাঘের গায়ে মাছি বসলে মারা চলবে কিনা সেই নিয়ে রসিকতা আড্ডায় কাটল রাতভর । ভোরের সুন্দরবনের রিংটোন অচেনা-অজানা পাখির ডাকে সেট করা । চড়ায় হেঁটে বেড়াচ্ছে সাইবেরিয়া থেকে এশিয়ার ফেরত না যাওয়া বিভিন্ন প্রজাতির বক । জল থেকে নামার সময় এল সাবধান বাণী । ‘ভুল করে পাথর ভেবে যেখানে সেখানে পা ফেলবেন না । একটু দেখে নিতে হবে । অনেক সময় এই বৈশাখেও কুমিরেরা রোদ পোয়াতে আসে কিনা !’ খানিক বাদে চাপা গলায় হুঁশিয়ারি এল । ‘সর্বদা দল বেঁধে হাঁটুন । ছবি তোলার নেশায় আলাদা হয়ে যাবেন না ।’
Read More
এখানকার ওয়াচ টাওয়ার থেকে বাঘের জল পান দেখতে মানুষ আসেন । বনকর্মীরা বললেন, বাঘ যেহেতু সবসময় পেছন থেকে আক্রমণ করে সেহেতু জেলে এবং কাঠুরেরা মাথার পিছনে মুখোশ পরে থাকে । এ ব্যবস্থা স্বল্প সময়ের জন্য কাজ করলেও পরে অবশ্য বাঘ এ কৌশল বুঝে ফেলে এবং আবারও আক্রমণ করে । সরকারি কর্মকর্তারা আমেরিকান ফুটবল খেলোয়াড়দের প্যাডের মতো শক্ত প্যাড পরেন যা গলার পেছনের অংশ ঢেকে রাখে । এ ব্যবস্থা করা হয় বাঘের কামড় প্রতিরোধ করার জন্য, যা বাঘের পছন্দের রণকৌশল । সুন্দবনের বাঘ একটা বিরাট এলাকা জুড়ে থাকে আর সেই এলাকার মধ্যে থাকে একাধিক টাইগার ডেন । সেটা আর কিছুই নয়, একটা উঁচু বালির ঢিবির মতো । যেখানে শিকার ধরে টেনে আনে বাঘ । তারপর সেখানে পচায় শিকারকে । বোটকা গন্ধ বেরোলে তখন বাঘের খিদেটাও নাকি জমে !‘একটা অজানা গন্ধ চারদিকে অয়েল পেইন্টিং এর মতো করে যেন স্প্রে করে দিয়েছে বনবিবি’ । – এখানে লেখকের কোন ধরনের মানসিকতার প্রকাশ ঘটেছে ?
‘ওই রাইফেলের গুলিতে বাঘের গায়ে মাছি বসলে মারা চলবে কিনা’ – এই বাক্যটি দ্বারা বুঝিয়েছে,
মন্তব্য বিষয়ে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ঠিক/ভুল নির্ণয় কর :
“সর্বদা দল বেঁধে হাঁটুন” । এই উক্তির আলোকে কোন মন্তব্যটি ঠিক ?
মন্তব্য (ক) : দল বেঁধে হাঁটলে মানুষ সতর্ক থাকবে
মন্তব্য (খ) : দল বেঁধে হাঁটলে বাঘ আক্রমণ করবে না
Comprehension:
গগনকে মানায় রাজার পার্টে - এই কথা বলতেন রবীন্দ্রনাথ । রবীন্দ্রনাথের অনেক নাটকের তো রাজা আছেন - গগনেন্দ্রনাথ তাই সাজতেন । যখন রাজার পার্ট পাওয়া যেত না অথচ গগনেন্দ্রনাথকে নামাতে হবে, তখনই হত মুশকিল । যেমন একবার হয়েছিল শারদোৎসব নিয়ে । রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের দলবল নিয়ে জোড়াসাঁকোয় এসেছেন শারদোৎসব অভিনয় করতে । এসে মনে পড়েছে ভাইপোদের কথা । গগনকে শারদোৎসবের মধ্যে ঢুকিয়ে দিতে হবে । শারদোৎসবে একজন রাজ চক্রবর্তী আছেন বটে কিন্তু তিনি তো ছদ্মবেশে আছেন সন্ন্যাসী সেজে । ওতে গগনেন্দ্রনাথকে মানাবে না । কাজেই লিখতে হল এক আসল রাজার পার্ট । বড় দাদামশায় গগনেন্দ্রনাথ সাজলেন রাজা, মেজদাদামশায় সমরেন্দ্রনাথ সাজলেন মন্ত্রী । স্টেজে নেমে বড় দাদা মশাই সত্যিকারের রাজা হয়ে যেতেন । সাজে-পোশাকে, চেহারায়, গলার স্বরে, দেহ বিক্ষেপে, বাহু ভঙ্গিতে কী যে হয়ে যেতেন আমরা আর চিনতে পারতুম না । মনে হত না অভিনয় করছেন । হাত পা ছুঁড়ে, গলা কাঁপিয়ে, দর্শকদের মন স্পর্শ করে বড় অভিনেতা অভিনেত্রী তো অভিনয় করে যান দেখি, কিন্তু সেই ছেলেবেলায় দেখা বড় দাদামশায়ের রাজার পার্ট যেমন মনের মধ্যে এখনও গেঁথে আছে, এমন তো কখনটি হল না ।
Read More
জোড়াসাঁকোর বাড়িতে জন্মেছিলেন সমরেন্দ্র গগনেন্দ্র অবনীন্দ্রনাথ । এই তিন ভাই যখন জোড়াসাঁকোর পাঁচ নম্বর বাড়ি আলো করে থাকতেন তখন সেখানে নানা জ্ঞানীগুণী শিল্পী লেখক দেশ-বিদেশ থেকে সমাগত হতেন । ছাত্র এবং ভক্তেরা হাতের কাজ দেখতে মৌচাকের পাশে মৌমাছির মতো ভিড় করে আসতেন । শোনা যায় অবনীন্দ্রনাথ যখন ইউরোপীয় শিক্ষকের কাছে ছবি লেখার প্রথম পাঠ নিচ্ছিলেন, তখন এক উত্তরের ঘরে তুলি রং বোর্ড সাজিয়ে ইউরোপীয় প্রথা অনুযায়ী “নর্থ লাইটে” ছবি লেখার চর্চা শুরু করেছিলেন । কিছুদিনের মধ্যেই বুঝলেন, এদেশে ও সব নিরর্থক । চওড়া চৌকিতে পা গুটিয়ে বসলেন দক্ষিণের বারান্দায় । কোথায় গেল নর্থ লাইট । ফুরফুরে দক্ষিণের হাওয়া খেতে খেতে চলল ছবি আঁকা আর সেই সঙ্গে আলোচনা গল্প হাসি । মুখ বুজে কাজ করতেন না কেউ, দাদামশায়ও নন, বড় দাদা মশায়ও নন ।রবীন্দ্রনাথের নাটকে রাজার পার্ট নেই অথচ গগনেন্দ্রনাথকে নামাতে হবে, এমন সময় তিনি কী করতেন ?
‘অবনীন্দ্রনাথ ইউরোপীয় ধরনের নর্থ লাইটে ছবি লেখার চর্চা শুরু করেছিলেন’ – পরবর্তীকালে কী হল ?
‘ছাত্র এবং ভক্তেরা হাতের কাজ দেখতে মৌচাকের পাশে মৌমাছির মত ভিড় করে আসতেন’ । উক্তিটির আলোকে মন্তব্য দুটির ঠিক/ভুল নির্ণয় কর –
মন্তব্য (ক) : বিখ্যাত তিন শিল্পী ভাই নিজেদের মতো করে বাংলার শিল্প জগতে আলো ছড়িয়ে দিচ্ছিলেন ।
মন্তব্য (খ) : বিখ্যাত তিন শিল্পী ভাই চারপাশে ছাত্র ভক্তদের ডেকে আনতেন ।
‘চওড়া চৌকিতে পা গুটিয়ে বসলেন দক্ষিণের বারান্দায়’ । - চলিত বাক্যটির যথার্থ সাধু রূপ হল –
যা শিখিয়েছিলাম, সবই দেখছি ভুলে গেছো, এখন আবার __________ করা ছাড়া উপায় কী ? – শূন্যস্থান হবে ।
“আঠারো মাসে বছর” এই প্রবচনটি নীচের কোন বাক্যটিতে উপযুক্ত রূপে ব্যবহৃত হয়েছে ?
তাঁরা সময়মতো মাপজোখ করে খাওয়া দাওয়া করেন - সকাল-সন্ধ্যে বেড়াতে যান । যাঁরা এমন করেন তারা রজনীকান্তর –
‘শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকীত্ব নেই’ এই উক্তির আলোকে মন্তব্য দুটির ঠিক/ভুল নির্ণয় কর
মন্তব্য (ক) : শিল্পীর জীবনে নিঃসঙ্গতা কাটাবার উপায় তার অভিনয়
মন্তব্য (খ) : শিল্পীর জীবনে নিঃসঙ্গতা আসবেই
“আর ক-পা এগোলেই শ্মশানের চিতার আঁচ লাগবে গায় । (দীর্ঘশ্বাস ফেলে) ঝলসে দেবে আমাকে” । - বক্তার কোন ধরনের মনোভাবের প্রকাশ ঘটেছে ?
‘তখন তো আমার বয়সও বেশি না, সামনে পড়ে রয়েছে ব্রিলিয়ান্ট ফিউচার ।’ – ‘নানা রঙের দিন’ নাটকের এই উক্তিটির বক্তা কে ?
“আজ তারা গর্ব করে বলে, বন্দরের ভদ্রলোকেরা আজ আর আমাদের তুই-তুকারি করতে সাহস পায় না ।” – কেন পায় না?
“বিরসা মুণ্ডার বংশধরেরা ভগীরথের মতো মাটির নীচে বয়ে নিয়ে যাবে রক্তগঙ্গাকে ।”
– উক্তিটির আলোকে নীচের মন্তব্যগুলির ঠিক/ভুল নির্বাচন করো ।
(ক) : বিরসা মুণ্ডার বংশধরেরা পাতালপুরীর রাজত্বে প্রতিবাদ বয়ে নিয়ে যাবে ।
(খ) : বিরসা মুন্ডার বংশধরেরা পাতাল পুরীর রাজত্বে গঙ্গাকে নিয়ে যাবে ।
মন্তব্যের প্রেক্ষিতে ঠিক/ভুল উত্তর নির্বাচন কর –
“বেতের ঝুড়ি পিঠে বেঁধে কাজ করছে কুলিকামিনেরা ।” – তারা কোথায় কাজ করছে ?
‘একটা সীমাহীন নীল সমুদ্র যেন আহ্লাদে হঠাৎ সবুজ হয়ে গেছে ।’ – ‘আহ্লাদে সবুজ’ বলতে এখানে কী বোঝানো হয়েছে ?
“মনে হল দু’ঘণ্টার জন্য যেন নরক বাস করে এলাম ।” – বক্তা কোথায় নরকবাস করে এলেন ?
ধ্বনি বিজ্ঞানের নিম্নলিখিত সূত্রগুলির যে-কোনো একটির দু’টি উদাহরণ সহ সংজ্ঞা লেখো :
স্বরসঙ্গতি অথবা অভিশ্রুতি অথবা অপিনিহিতি
শব্দার্থতত্ত্বের নিম্নলিখিত প্রকারভেদগুলির যে-কোনো একটির তিনটি উদাহরণ সহ সংজ্ঞা লেখো ।
শব্দার্থের সংকোচন অথবা শব্দার্থের উৎকর্ষ
“মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়”
(a) মৃত্যুঞ্জয়ের পরিচয় দাও ।
(b) মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন ?
“লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে তা কাঁদব না এতটুকু ? আমরা খাব কি ?”
(a) লক্ষ্মী বলতে এখানে কি বোঝানো হয়েছে ?
(b) উক্তিটির মাধ্যমে বক্তা কী বোঝাতে চেয়েছেন ?
“বুড়ি, ঘুরে বলল, তোরা মর, তোদের শত গুষ্টি মরুক ।” – বুড়ির এমন আচরণের কারণ কী ?
“তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকল । তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চ্যাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে” । – কোন ঘটনার প্রেক্ষিতে লেখকের এই উক্তি ?
“ক্রন্দনরতা জননীয় পাশে” কবিতায় সমাজ ও মূল্যবোধের কথা কেন বলেছেন কবি ?
“সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকত কোন বাসায় ?”
(a) লিমা সম্পর্কে কী জানো ?
(b) এখানে কবি কী বলতে চেয়েছেন নিজের ভাষায় লেখো ।
“পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাত কারা ?”
(a) কবির কথা অনুযায়ী জয়োৎসবের ভোজ বানাত কারা ?
(b) এই পংক্তির মাধ্যমে কবি কোন বিষয়ে প্রশ্ন তুলেছেন?
“থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের পঁয়তাল্লিশটা বছর”
(a) বক্তার পরিচয় দাও ।
(b) প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটি বুঝিয়ে দাও ।
“একটা মেয়ে ! জানো কালীনাথ, একটা মেয়ে” –
(a) মেয়েটি কে ?
(b) রজনীবাবুর জীবনে মেয়েটির পরিচয় দাও ।
‘এদিকে আরেক রকমের প্রথা আছে, নানকার প্রথা’
(a) নানকার প্রথা কাকে বলে ?
(b) শেষ অবধি এই প্রথার পরিণতি কী হল ?
‘এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ ।’
(a) ‘এরা’ বলতে কাদের বোঝানো হয়েছে ?
(b) প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির অর্থ বুঝিয়ে দাও
‘অবাক লাগল-এ কেমন বাংলাদেশ !’ – এখানে কোন বাংলাদেশের কথা বলা হয়েছে ?
‘বাংলাদেশে থাকলেও ওদের আমরা আপন করে নিইনি ।’ – ‘ওদের’ বলতে কাদের কথা বলা হয়েছে?
Comprehension:
নীচে সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন তুলে দেওয়া হল । এটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও :
কালচিনি; নিজস্ব সংবাদদাতা ঃ গাড়ির যাতায়াত নেই পার্বত্য গ্রামগুলিতে । কেউ অসুস্থ হলে স্ট্রেচার বা ‘পালকি অ্যাম্বুল্যান্সে চাপিয়ে, কাঁধে-করে পাহাড়ি পথ বেয়ে নামিয়ে আনা হয় সমতলে । তার পরে সড়কপথে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে ।’
কিন্তু একনাগাড়ে বৃষ্টিতে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সেই পথ । গোটা রাস্তা জুড়ে বড়-বড় পাথরের চাঙর আর গর্ত । এই অবস্থায় বন দফতরের কাছে বক্সা পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে সদর বাজার পর্যন্ত রাস্তা তৈরির আবেদন জানালেন যৌথ বন সুরক্ষা কমিটির সদস্যরা ।
Read More
২০২১ সালে প্রশাসন এবং স্বাস্থ্য পরিষেবা সংগঠন ‘ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের’ সহযোগিতায় এই পাহাড়ি গ্রামের বাসিন্দাদের জন্য দেওয়া হয়েছিল পালকি অ্যাম্বুল্যান্স । অভিযোগ, শুরুর দিকে এই পালকি অ্যাম্বুল্যান্সের ওজন বেশি থাকায় রোগীকে কাঁধে করে নীচে নামিয়ে আনতে সমস্যায় পড়তে হচ্ছিল । পরে সেই অ্যাম্বুল্যান্সের ওজন কমিয়ে ৪০ কেজির কাছাকাছি করা হয় । কিন্তু যাতায়াতের রাস্তা সংকীর্ণ ও বেহাল হওয়ায় তার পরেও রোগীদের সমতলে নামিয়ে আনতে সমস্যায় পড়তে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের । বাসিন্দাদের এই সমস্যার কথা মাথায় রেখে গত বছর জেলা প্রশাসনের তরফে বক্সার জিরো পয়েন্ট থেকে ভিউ পয়েন্ট পর্যন্ত প্রায় ১০০ মিটার রাস্তা তৈরি করা হয় । কিন্তু টানা বৃষ্টিতে সেই রাস্তা প্রায় মুছে গিয়েছে । এ বিষয়ে রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েত প্রধান সোনাম ডুকপা বলেন, “বন দফতরের অনুমতি না মেলায় কংক্রিটের রাস্তা তৈরি হয়নি । সে কারণেই বৃষ্টিতে রাস্তা ধুয়ে গিয়েছে । গ্রাম পঞ্চায়েত থেকে শীঘ্রই সেখানে রাস্তায় সংস্কার কাজ শুরু হবে ।”বক্সাদুয়ার যৌথ বনসুরক্ষা কমিটির সভাপতি ইন্দ্র শংকর থাপা বলেন, “প্রথম পর্যায়ে এই ৩০০ মিটার সড়ক তৈরির পরিকল্পনা রয়েছে আমাদের । এ বিষয়ে মৌখিক ভাবে বন দফতরকে জানালেও শীঘ্রই লিখিত ভাবে আবেদন করব । আশা করছি তারা আমাদের এই আর্জি মানবেন ।” এ বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডি.এফ.ও. (পূর্ব) পরিজিৎ বসু বলেন, “এখনও লিখিত ভাবে আবেদন পাইনি । পেলে নিশ্চয়ই গুরুত্ব সহকারে দেখব ।”
তোমার দিদি বয়স্ক মানুষদের জন্যে একটি সেলাই ও হাতের কাজ শেখানোর ক্লাস শুরু করবেন । এ বিষয়ে একটি বিজ্ঞাপন প্রস্তুত করো । (৫০টি শব্দের মধ্যে)
একটি ট্যুর এন্ড ট্রাভেলস কোম্পানি বিভিন্ন দেশ ও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য কিছু অফার দিচ্ছে - এই মর্মে একটি বিজ্ঞাপন প্রস্তুত করো । (৫০টি শব্দের মধ্যে)
CBSE Class 12 Bengali 2026 Set 4 - (5) Exam Pattern and Marking Scheme
| Part | Section | Content | Marks |
|---|---|---|---|
| A (MCQ) | Section A | Reading (unseen comprehension) | 10 |
| A (MCQ) | Section B | Grammar | 5 |
| A (MCQ) | Section C | Main course book | 10 |
| B (Descriptive) | Section B | Grammar | 8 |
| B (Descriptive) | Section C | Supplementary reader / non-detailed text | 35 |
| B (Descriptive) | Section D | Creative writing | 12 |
| Total | 17 questions | 80 |
CBSE Class 12 Bengali 2026 Set 4 - (5) Question Paper FAQs
Ques. How many questions are there in the CBSE Class 12 Bengali 2026 question paper (Set 4)?
Ans. The paper has 17 questions in two parts for 80 marks.
Ques. How are the marks divided between the two parts of the Bengali paper?
Ans. Part A (objective type, MCQ) carries 25 marks and Part B (descriptive) carries 55 marks.
Ques. Is there any internal choice in the paper?
Ans. Yes. Several descriptive questions give a choice between two options (OR). Attempt only one of them.
Ques. In which language should the answers be written?
Ans. The answers of the Bengali paper have to be written in Bengali.
Ques. How much time is given for the CBSE Class 12 Bengali 2026 paper?
Ans. The paper is of 3 hours (10:30 AM to 1:30 PM). The question paper is distributed at 10:15 AM and candidates get 15 minutes to read it before they start writing.
Ques. Where can I get the official CBSE Class 12 Bengali question paper?
Ans. The official question papers are published on the CBSE website, cbse.gov.in. You can also download the official PDF from the table above.








Comments